ডোবার পানিতে দুই শিশুর মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুরা হলো,আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে আমির হামজা (৭) ও বাকা খানের ছেলে মো. শফিউল্লাহ (৮)। এর দুই জন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে, পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।