ডুমুরিয়ায় মডেল মসজিদ উদ্বোধন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় মডেল মসজিদের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সেন মাধ্যমে ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ এক যোগে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, খুলনা গণপুর্ত বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী মো. আছাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, মসজিদ নির্মাণ কাজের ঠিকাদার শফিকুল ইসলাম মধু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ ম প্রমুখ।