ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের আবুল কালাম শেখের ছেলে। নাম মো. রাকিবুল ইসলাম শেখ (১৬)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিবুল ঈদ উপলক্ষে একই উপজেলার খলশী গ্রামে মামার বাড়ি বেড়াতে যায়।
সেখানে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সে ছাগলের জন্যে মেহগনি গাছের পাতা ছিঁড়তে যায়। কিন্তু গাছটির ওপর দিয়ে বিদ্যুতের তার চলে যাওয়ায় গাছটি বিদ্যুতায়িত হয়।
রাকিবুল গাছে হাত দেয়া মাত্রই বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়ে আহত হয়। খবর পেয়ে তার মামার বাড়ির লোকজন দ্রুত তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত রাকিবুল উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।