ডুমুরিয়ায় ফার্মেসীতে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ফার্মেসীতে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রোববার রাতে উপজেলার মাদারতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মাদারতলা বাজারের কাব্য মেড়িকেল হলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দোকান বন্ধ থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা ওই দোকানের বাইরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা টের পায় এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী দোকানেও আগুন লাগার আশংকা দেখা দেয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট রাত ৮.৩০টার দিকে ঘটনাস্থলে পৌছায়। তারা প্রায় ৩০ মিনিট চেষ্টার পরে রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতিসাধন হয়েছে বলে ফার্মেসীর মালিক দাবি করেন।