ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার চুকনগর কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের সাবেক অধ্যক্ষ ও পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং খন্দকার রেবেকা সান ইয়াতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল আলোচক ছিলেন বেসরকারি সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পানি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হাশেম আলী ফকির, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন, ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আব্দুল মালেক, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল, শেখ সেলিম আক্তার স্বপন, স ম আব্দুর রাজ্জাক, এম এ সালাম, আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, শাহাদাৎ হোসেন, মঈন উদ্দিন, মাও. মতিউর রহমান, মনিরুজ্জামান প্রমুখ।