ডুমুরিয়ায় গৃহবধূর আত্মহত্যা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় বিয়ের ৮মাসের মাথায় এক গৃহবধু আত্মহত্যা করেছে। উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে সোমবার রাতে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্বামীর উপর অভিমান করে গলায় শাড়ী পেঁচিয়ে জয়ন্তী মন্ডল (১৯) নামের ওই গৃহবধু আত্মহত্যা করেছে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামের কৌশিক বিশ্বাস (২০) এর সাথে গত ৮ মাস পূর্বে পার্শ¦বর্তী তালতলা গ্রামের সমীর মন্ডলের কলেজ পড়ুয়া কন্যা জয়ন্তী মন্ডল (১৯) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে জয়ন্তী মন্ডল তার পড়া লেখা চালিয়ে যেতে চাইলে এ নিয়ে স্বামী কৌশিকের সাথে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এর সূত্র ধরে রাতের কোন এক সময় জয়ন্তী তার পরনের শাড়ী গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ও প্রতিবেশিরা টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার এস আই মোঃ হামিদুল ইসলাম জানান, এঘটনায় গৃহবধুর ভাসুর মহিদ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।