ডুমুরিয়ায় ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় তিনটি ইটভাটাকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার শোলমারি এলাকায় অবস্থিত ইটভাটাগুলোকে এ জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইসব ইটভাটায় নানা অনিয়ম দেখা যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান এসবি ভাটাকে ২ লাখ,এনকেবি ভাটাকে ৫ লাখ ও সেতু ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উপস্থিত ছিল।