ডুমুরিয়ার চুকনগর ও খর্ণিয়ায় ইস্তেসখার নামাজ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে উপজেলার চুকনগর ও খর্ণিয়ায় ইস্তেসখার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় আটলিয়া ইউনিয়ন ইমাম পরিষদের আয়োজনে চুকনগর ডিগ্রি কলেজ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম ।
নামাজের পূর্বে আলোচনায় বক্তব্য দেন শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম, চাকন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামি মাও. রোকমান হাকিম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মাও. আবুু, মাও. আবু সাঈদ মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে জাতি ও উম্মাহ’র কল্যানে অবিলম্বে রহমতের বারিধারায় ধরণীতে ভিজিয়ে দেয়ার জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
অনুরুপভাবে দুপুর সাড়ে ১২টায় খুলনা-চুকনগর হাইওয়ে সংলগ্ন খর্ণিয়া পেট্রোল পাম্প বালুর মাঠে ইস্তিজখার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।