ঝিকরগাছায় বজ্রপাতে কৃষক নিহত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় বজ্রপাতে কৃষক আব্দুর রহিমের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

প্রতিবেশী আব্দুল গনি জানান, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা আব্দুর রহিম এদিন চার জন কৃষকসহ মাঠে ধান রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। তবে বাকি কৃষকরা অক্ষত রয়েছেন।