ডামি নির্বাচন বর্জনে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রচারপত্র বিলি অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করায় শনিবারও যশোরে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছে। এদিন যশোর নগর স্বেচ্ছাসেবকদল শহরের মণিহার,সিটি কলেজ গেট, নড়াইল রোডে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। যশোর নগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ড শাখা শহরের জেল রোড বউ বাজার, ৭ ওয়ার্ড শংকরপুর মুরগি ফার্ম গেট এবং ৯ ওয়ার্ড যুবদল শহরের বকচর হুশতলা এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান ডিহি ইউনিয়নে এবং রবিউল হোসেন কায়বা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম ও উপজেলা শ্রমিকদল নেতা আশানুর রহমান পৃথক ভাবে বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদল ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। এছাড়া কুষ্টিয়া জেলা ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া সাতমাইল পশুহাট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।