ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় : অধ্যাপক নার্গিস বেগম

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সাজানো পাতানো ডামি নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সংসদ গঠন করা হয়েছে। এই অবৈধ সরকারের হাতে যেমন দেশের গণতন্ত্র ও জনগণের জানমাল নিরাপদ নয়,তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই নতজানু সরকার স্বাধীন ভূখন্ডে পার্শ্ববর্তী দেশকে অবাধে বিচরণের সুযোগ করে দিয়েছে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্দ্ধগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি ও তাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি আয়োজিত কলো পতাকা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে নেতা-কর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেন।
অধ্যাপক নার্গিস বেগম বক্তব্যের শুরুতে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে। আজ দেশের সীমন্ত অরক্ষিত রেখে পার্শ্ববর্তী একটি দেশকে অবাধে বিচারনের লাইসেন্স দিয়েছে। যে কারণে তারা দেশের মধ্যে এসে সীমান্তরক্ষীকে গুলি করে হত্যা করছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ।
তিনি বলেন, আমাদের লড়াই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াই জগণের সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার লড়াই। আমাদের ভয়ের কিছু নেই। আমাদের সাথে দেশের শান্তিপ্রিয় জনগণ আছে। এ লড়াইয়ে জনগণের বিজয় অনিবার্য।
অধ্যাপক নার্গিস বেগম দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাদের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে কালো পতাকা, বের হয়ে এম আলী রোড, রেল রোড, লাল দিঘীর দক্ষিণপাড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো: মুছা, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু , জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন,জেলা যুবদলের সাধারণ সম্পদাক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পদাক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।