ডহরমশিহাটীতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্ট

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ দুবৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ অভয়নগরের ডহর মশিহাটী গ্রামের বাড়েদাপাড়ার মনুষকে সহায়তা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে ডহরমশিয়াটীতে যান সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব ও যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, যশোর জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক অলোক ঘোষ, যুগ্ম-আহবায়ক সুদীপ্ত কুমার, সদস্য ডা. এম কে ঘোষ, সদস্য সন্তোষ স্বর, সুব্রত ঘোষ শুভ, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান হাবিব, সুন্দলী ইউনিয়ন বিএনপি নেতা হরিচাঁদ মল্লিক, শরৎ চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র মন্ডল, প্রকাশ রক্ষিত, গনেশ বিশ্বাস, প্রকাশ সাহানী, সুজিত সরকার, পরিমল মন্ডল, অমিও মন্ডল,মৃনাল কান্তি হালদার, স্বীকৃতি পাড়ে,হরিদাস বিশ্বাস, অশোক ধর প্রমুখ ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বলেন, আপনাদের যেকোনো সংকটে আমরা আপনাদের পাশে আছি। বিএনপি আপনাদের বিপদে আপদে পাশে আছে, থাকবে।

কৃষকদল নেতা তরিকুল হত্যা ও কিছু বাড়িতে হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দু অপরাধে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দিতে হবে।

এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।