ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালের লিফটম্যানকে বেধড়ক পিটিয়ে জখম

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের লিফটম্যান ইমামুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জথম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার দুপুরে লিফটে ওঠা নিয়ে তার উপর এই হামলা চালানো হয়। আহত ইমামুল ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের শামছুল আলমের ছেলে। ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম জানান, লিফটে ওঠার জন্য কিছু যুবক ঘটনাস্থলে উপস্থিত হলে অপারেটর ইমামুল তাদের লাইনে দাড়াতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট করে। তিনি বলেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে খাজুরা গ্রামের ছোটন নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। এই ছোটন খাজুরা গ্রামে রোববার দুপুরে আবুন মন্ডল হত্যা মিশনে অংশ নেয় বলে তিনি জানান। পুলিশ জানায় হাসপাতালে লিফটম্যানকে মারপিট করেই ছোটন খাজুরা গ্রামে যুবলীগ নেতা আবুনকে হত্যা করে। তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম বলেন এ ঘটনায় ঝিনাইদহ সদর হাসপাতালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায় মামলাটি রেকর্ড হওয়ার অপেক্ষায় রয়েছে।