ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে রাশেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদের ভাই রাশেদুল পৌর এলাকার উদয়পুর গ্রামের আমিরুজ্জামান কানুর ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে পবহাটী কলারহাটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়ী রাশেদুল ছেলেকে কোচিংয়ে দিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। তিনি ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় পৌঁছুলে নাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ব্যবসায়ী রাশেদুল ইসলামের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।