ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ঝিনাইদহ সদর উপজেলার ষোল মাইল নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাস চাপায় ছকিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বদর উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীর জানান, ছকিনা বেগম শুক্রবার রামচন্দ্রপুর গ্রামে জামাই আব্দুল আলীমের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় নিজের বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ষোল মাইল নামক স্থানে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের এএসআই বাহার উদ্দীন খবর পেয়ে ছকিনা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠান। এএসআই বাহার উদ্দীন জানান, মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।