ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ স্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমির ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভিড় করেন নানা শ্রেণিপেশার কয়েক শ মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় এ প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রথম স্থান অধিকার করেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের সাঁতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব,সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।