ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শুক্রবার সকালে শহরের আরাপপুর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী, কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ডা. প্রকাশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল।