ঝিনাইদহে বাল্যবিয়ে ও যৌতুক প্রথা রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ বাল্যবিয়ে ও যৌতুক প্রথা রোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্রের আয়োজনে সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমীন আক্তার সুমি, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। পরে পদ্মাকর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।