ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঝিনাইদহে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার দিনব্যাপী ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।