ঝিনাইদহে পিঠা উৎসব

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিঠা উৎসব, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সংস্থার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মানবধিকার সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, নাছির উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, কসাসের প্রতিষ্ঠাতা সাকিব আল হাসান মিজু, সিডিপির কোঅডিনেটর পারভিন নাহার, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইছাহাক আলী, সামাজিক সংগঠনের আহবায়ক গাউস গোরকী, হেব্বী গ্রুপের পরিচালক জিহান লেমন, পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভের সভাপতি শাহিন আলম সায়েম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার প্রশিক্ষক সোহানা খাতুন, নারী উদ্যোক্তা রত্মা খাতুন, উদ্যোক্তা আনোয়ার পারভেজ মাসুম প্রমুখ।