ঝিনাইদহে নছিমন উল্টে চালক নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার ঘোষপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শের আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভা এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দারের ছেলে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজের নসিমন নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন চালক শের আলী। এ সময় রাস্তায় ঘন কুয়াশা ছিল। ফলে বিপরীত দিক থেকে আসা অপর একটি নসিমন দেখতে না পেয়ে শের আলী তার যানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নসিমন চালক শের আলীর মৃত্যু হয়।