ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে  মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতখবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলে সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।