ঝিনাইদহে চোলাই মদসহ বিক্রেতা আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ৪০ লিটার চোলাই মদসহ শুপলাভ বিশ্বাস নামে এক মদ বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভূপতিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শুপলাভ বিশ্বাস সদর উপজেলার হাটগোপালপুর লোহাজাঙ্গা গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, শুপলাভ বিশ্বাস দীর্ঘদিন ধরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিল। গোয়েন্দা পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভূপতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করে। শনিবার দুপুরে আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।