ঝিনাইদহে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বুধবার মতবিনিময় সভা করেছেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমি ঝিনাইদহে এসেছি একটি বিশেষ দায়িত্ব নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। সরকারি দফতরের সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাস্ত করা হবে না। প্রতিটি নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবে এটাই আমার লক্ষ্য।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, জবাবদিহিমূলক এবং গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

’তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, অনিয়ম দেখলে আমাকে জানাবেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ কৃষি অধিদফতরের উপ-পরিচালক কামরুজ্জামান ও জেলা তথ্য অফিসার আব্দুর রউফসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ইত্তেফাকের বিমল কুমার সাহা, এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন ও কলামিস্ট এমএ কবীর বক্তব্য রাখেন।