ঝিনাইদহে একশ’ কিশোরীকে প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে একশ’ কিশোরীকে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়ক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারজানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার অনুপম দাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান ও মহিলা শিক্ষিকা শিবানী দেবনাথ মাঠ সংগঠক রহিমা খাতুন।