ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নারী-শিশুসহ বিভিন্ন বয়সী প্রচুর সমর্থক অংশ নেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, রঙিন বেলুন ও ব্যানার দেখা যায়। বিশ্বকাপের থিম সংগীতের তালে তালে নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন সমর্থকরা।

শোভাযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংগঠনের নেতারা।