ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

0

 

স্টাফ রিপোর্টর, ঝিনাইদহ॥ আদালতের নির্দেশ অমান্য করে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মওলা বক্স প্রতিকারের জন্যে দ্বারে দ্বারে ঘুরছেন।
তথ্য নিয়ে জানা গেছে, মিয়াকুন্ডু বাজারে পাশে মওলা বক্সের প্রায় ৯ বিঘা জমি রয়েছে। ভুলক্রমে ওই জমি আরএস রেকর্ড হয়ে যায় মৃত আসাদুর রহমানের ওয়ারিশগণের নামে। পরবর্তীতে মওলা বক্সের ওয়ারিশগণ রেকর্ড সংশোধনী মামলা করেন। মামলায় ঝিনাইদহ সদর সিনিয়র সহকারী জজ আদালত উভয় পক্ষকে জমিতে না যাওয়ার জন্যে আদেশ দেন।
আদালতের স্থিতিশীল আদেশের পরও আসাদুজ্জামানের ওয়ারিশগণ আইন ভঙ্গ করে জমি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের পাকা ঘর গড়ে তুলেছেন। অথচ তারা এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। মওলা বক্সের সন্তানেরা অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি হওয়া স্বত্বেও ভুল রেকর্ডের সূত্র ধরে শাহজালাল ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমানের ছেলে মেহেদী হাসান জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। মওলা বক্সের ছেলে ওলিয়ার রহমান অভিযোগ করেন, মেহেদীর পিতা একসময় নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তিনি পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হন। পিতার দাপটে সন্তান মেহেদী মওলা বক্সের ওয়ারশিদের ভিটেছাড়া করেছেন। তিনি আরো বলেন, কোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাস্প কোনো ভূমিকা নিচ্ছে না।