ঝিনাইদহে অসহায়দের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সদর উপজেলাস্থ দুস্থ ও অসহায় ব্যক্তিবর্গ (নারী ও পুরুষ), শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ সব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। উপকরণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেসময় বাইসাইকেল, সেলাই মেশিন, স্প্রে মেশিন, ফুটবল, হ্যান্ডবল, আলমারি, হুইল চেয়ার, ক্র্যাচ, স্কুলব্যাগ, ড্রামসেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।