ঝিনাইদহের সাহসী সাংবাদিক কালীকিংকর মন্টুর মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সংবাদের প্রথিতযশা সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টুর ১৭তম মৃত্যু বার্ষিকী শুক্রবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। ২০০৩ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ উপল্েয প্রয়াত সাংবাদিকের পরিবার ঝিনাইদহ শহর ও তার গ্রামের বাড়ি চাপড়ি গ্রামে প্রার্থনা সভার আয়োজন করে। সাংবাদিক মন্টুর বড় ছেলে ও ঝিনেদর আঞ্চলিক ভাষা গ্রুপের আইন সম্পাদক এডভোকেট সুভাষ বিশ্বাস মিলন জানান, দিবসটি পালনে সকালে চাকলাপাড়া কালিমন্দিরে বিশেষ প্রর্থনা সভার আয়োজন করা হয়। এছাড়া গ্রামের বাড়ি সদর উপজেলার চাপড়ি গ্রামে “হরিবাসর” এর আয়োজন করা হয়। সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টু স্বাধীনতা পরবর্তী সময়ে এক সাহসী সাংবাদিক ছিলেন। সে সময় তিনি তৎকালীন মহাকুমা প্রশাসক ও সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে নন্দিত হন। আধুনালুপ্ত দৈনিক বাংলার দর্শক প্রিয় একটি কলামে তিনি নিয়মিত লেখতেন। স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টুর লেখা “সপ্তম নৌ বহর এখন ঝিনাইদহে” এক ইউপি মেম্বরকে নিয়ে লেখা “চিনিলো কেমনে”, হিজড়াদের জীবনযাপন নিয়ে লেখা “জন্মই যাদের আজন্ম পাপ” ও এক মহাকুমা প্রশাসক কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি তিনি পত্রিকায় লিখে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করেন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টু বিভিন্ন সময় পালিয়ে থাকলেও মিথ্যার সাথে কোনদিন আপোষ করেন নি। ঢাকা ও ঝিনাইদহের অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক তৈরীর েেত্র তার অবদান অনস্কীকার্য্য।