ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের ব্যস্ততম সড়কে কড়াই গাছের বড় বড় ডাল কেটে ফেলা রাখা হয়েছে। সড়কের প্রায় অর্ধেক জুড়ে গাছের ডাল বিপজ্জনক অবস্থায় রাখা হয়েছে। প্রায় দেড় মাস ধরে প্রধান সড়কের উপর এই ডাল পড়ে থাকলেও ঝিনাইদহ জেলা পরিষদের কর্তা ব্যক্তিদের নজর নেই। ফলে যান চলাচল ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
ঝিনাইদহ শহরের সরকারি কবরস্থান এলাকায় হামদহ-পায়রাচত্বর সড়কের উপর একটি বড় কড়াই গাছ ছিল। এই গাছের ডাল শুকিয়ে যাওয়ায় ঝিনাইদহ জেলা পরিষদর শুকনা ডালগুলো কেটে ফেলে। কাটা ডালগুলো সড়কের উপরেই ফেলা রয়েছে। গত নভেম্বর মাসের শুরুর দিকে গাছের ডালগুলো কাটা হয়। কাটার পর ডালগুলো যেভাবে রাস্তার উপর পড়েছিল ঠিক সেভাবেই রাখা হয়েছে।র্ দেড় মাস অতিবাহিত হলেও সড়কের উপর থেকে ডাল সরানো হয়নি।
এলাকার বাসিন্দা আব্দুল মালেক জনান, ঝিনাইদহ শহরের অতি ব্যস্ত সড়ক এটি। শহরের বাস ট্রার্মিনাল থেকে শহরের ভেতর দিয়ে পায়রা চত্বর হয়ে হাটের রাস্তা পেরিয়ে হামদহ বাইপাসে মিশেছে সড়কটি। এই সড়কেই রয়েছে সরকারি হাসপাতাল ও সরকারি উচ্চ বালক বিদ্যালয়। রাস্তার উপর গাছের ডাল পড়ে থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। ইজিবাইক চালক নাসির উদ্দিন জানান, এই স্থানে এসে মাঝে মধ্যেই তারা ঝুঁকির মধ্যে পড়েন। পাশ দিয়ে একটা যানবাহন চলে এলে ডাল ফেলে রাখা যায়গাটি পার হওয়া মুশকিল হয়ে যায়।
ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, গাছের ডালগুলো শুকিয়ে যাওয়ায় তারা কেটেছেন। এগুলো পথচারীদের জীবনের ঝুঁিক হয়ে পড়েছিল। কাটার পর মুল্য নির্ধারনের কাজ চলছে। মুল্য নির্ধারন হয়ে গেলেই ডালগুলো সরিয়ে নেওয়া হবে। এই জন্য একটু সময় লাগছে। তবে ২ থেকে ৪ দিনের মধ্যে সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন বলে জানান।