ঝিনাইদহের কালীগঞ্জ ল্যান্ডফোনের গ্রাহক কমেছে

0

 

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের কালীগঞ্জ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের ভেতরে চাকচিক্য থাকলেও কার্যক্রমে তা নেই। এ অফিসে গ্রাহকের নেই কোন আনাগোনা। ১৯৯৪ সালে এ এক্সচেঞ্জের আওতায় ৬ গ্রাহক ছিলেন। কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৪৬ টিতে। বর্তমানে চালু থাকা সংযোগের মধ্যে অধিকাংশই সরকারি দপ্তরের। সাধারণ গ্রাহকের সংখ্যা খুবই কম।
চলতি বছরের ১১ জানুয়ারি উপজেলার বিআরডিবি অফিসে দেয়া হয়েছে সর্বশেষ সংযোগ। এ বছর নতুন করে কোন গ্রাহক সংযোগ নেননি। যেখানে ৬০০ গ্রাহক ছিল সেখানে এখন রয়েছে মাত্র ১৪৬ জন। টেলিফোন থেকে টেলিফোনে কল চার্জ সম্পূর্ণ ফি ও প্রতি বছর ১৭৩ টাকা মাসিক চার্জ দিতে হয় এসব গ্রাহককে। টেলিফোন থেকে মোবাইল ফোনে কলরেট মিনিট প্রতি মাত্র ৫২ পয়সা। বর্তমানে কালীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জে মাত্র তিনজন কর্মরত। তারা হলেন, ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, লাইনম্যান মশিয়ার রহমান ও জাহিদুল ইসলাম। দীর্ঘদিন এ ৩ জন কালীগঞ্জ অফিসে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছেন। এ অফিসে প্রতিদিন কাউকে পাওয়া যায় না। অধিক সময় অফিসটি বন্ধ থাকে। মনে হয় যেন এ অফিসে কোন চাকুরে নেই।
কালীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ থেকে সংযোগ নেয়া গ্রাহক হাফিজুর রহমান বলেন, তিনি টেলিফোন এক্সচেঞ্জ থেকে ৫ শ এমবিবিএস ইন্টারনেট প্যাকেজ নিয়েছেন। সার্ভিস ভালো পাচ্ছেন। এক সময়ে এ অফিসে ১৮/২০ জন চাকরি করতেন। অফিসটিতে দিন- রাত ২৪ কর্মরতরা থাকতেন। কিন্তু এখন তা হয়না।
কালীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জের ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, আমাদের জনবল খুবই কম থাকায় গ্রাহক সেবা ঠিকমত দিতে পারছি না। মোবাইল ফোন চলমান থাকায় সাধারণ মানুষ টেলিফোন তেমন ব্যবহার করতে চান না।