ঝিকরগাছা পৌরসভার বাজেট ঘোষণা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৯০ কোটি ৯৯ লাখ ৬৮হাজার ৯১৮ টাকা ১২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ‎সোমবার পৌরসভার বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৫ কোটি ৮৬লাখ ১৮হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩লাখ ৮৯হাজার ৯৭৯ টাকা ২০ পয়সা। উন্নয়ন খাত থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৮৪কোটি ৭৬ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৪লাখ টাকা। মোট প্রাপ্ত টাকা ধরা হয়েছে ৯ কোটি ৬২লাখ ১৮হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮৭লাখ ৮৯হাজার ৯৭৯টাকা ২০পয়সা।