ঝিকরগাছা পুলিশের অভিযানে ১৯টি চোরাই মোবাইল ফোনসহ আটক ২

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯টি চোরাই মোবাইল ফোনসেটসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো, পৌর সদরের কৃষ্ণনগর (মাঠপাড়া) গ্রামের শাহাবুদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭) ও রাজাপট্টি এলাকার মৃত সাব্বির আহম্মেদ বিদ্যুতের ছেলে আল আবীর জোহা। জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ঝিকরগাছা রাজাপট্টি শাখা অফিসে কর্মরত যুবায়ের হোসেন (১৮) এর একটিসহ সাতটি ব্লু মোবাইল ফোন চুরির ঘটনার মামলা হয়। পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে উল্লিখিত আসামিদের গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই ৭টিসহ বিভিন্ন সময়ে চুরি হওয়া ১৯টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করে। রবিবার সকালে ঝিকরগাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে সাংবাদিকদের নাভারণ সার্কেল (এএসপি) জুয়েল ইমরান এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে পুলিশ ঝিকরগাছাকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, ইস্পক্টর (তদন্ত) মেজবাউর রহমান, প্রেস কাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদসহ সকল সংবাদকর্মী।