ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চান্দুর ২২তম মৃত্যু বার্ষিকী আজ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিমুলিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ২২তম মৃত্যুবার্ষিকী আজ।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০০৩ সালের ২২ জানুয়ারী মৃত্যুবরণ করেছিলেন মোস্তাফিজুর রহমান চান্দু।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম মোস্তাফিজুর চান্দুর তার প্রতিষ্ঠিত শিমুলিয়া কলেজের পক্ষ থেকে ৩দিন ব্যাপী আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ও স্মরণসভা সহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

কর্মসুচির মধ্যে রয়েছে, এদিন সকাল ১০টায় শিমুলিয়া ডিগ্রী কলেজ ও ইউনিয়ন বিএনপির পক্ষে মরহুমের কবর জিয়ারত, সকাল ১১টায় প্রতিষ্ঠাতার নামে কলেজ ভবনের নামফলক উন্মোচন, সাড়ে ১১টায় পুরস্কার বিতরণ ও বিকাল ৩টায় কলেজ ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও মরহুমের ছোটভাই আশরাফুজ্জামান আশা ও শিমুলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম জানিয়েছেন।