ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

0

ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা॥ যশোর- বেনাপোল মহাসড়কে শার্শা আসনের সাবেক এমপি আফিল উদ্দিনের মালিকানার একটি কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নুরুজ্জামান নুরু (৫৬)নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বোরবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর মোড়ে। নিহত নুরুজ্জামান নুরু ঝাউদিয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝিকরগাছা থেকে বাজার করে বাড়ি ফেরার পথে কীর্তিপুর মোড়ের দোকানে চা পান করে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় যশোরগামী কাভার্ডভ্যানে (যশোর ট-১২৫৭) পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মেহেদী হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানিয়েছেন।