ঝিকরগাছায় স্যানিটারি সামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় এনজিও পল্লী প্রগতি সংস্থার বাস্তবায়নে বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে সেমিপাকা ল্যাট্রিন নির্মাণের উপকরণ প্রদান করা হয়।
পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহউদ্দিন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান, আব্দুল খালেক প্রমুখ।