ঝিকরগাছায় সেলাইমেশিন,সিলিংফ্যান,স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদ বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের আওতায় মহিলাদের মাঝে সেলাইমেশিন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,স্কুল, কলেজ ও মন্দিরে সিলিংফ্যান, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশীদ, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল, মতিয়ার রহমান, গোবিন্দ চ্যাটার্জী, সাবেক ইউপি চেয়ারম্যান নিছার আলী প্রমুখ।