ঝিকরগাছায় সাহারা-জামান হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার পায়রাডাঙ্গা সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরবাদ ইফতার মাহফিলপূর্ব পবিত্র রমজানের ফজিলত সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক আসাদুল আমিন দোলন। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনি। অনুষ্ঠানে আলোচনা করেন, পায়রাডাঙ্গা আল্লাহ করিম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জুবায়ের রহমান ও সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আহসানুল হোসেন। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বি এস এম আলী আকবার, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার শাহাজাহান আলী, বিএনপি নেতা ইউপি সদস্য আলাউদ্দিন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, বিএনপি নেতা নুর মোহাম্মদ চড়া, ওলিয়ার রহমান, মাস্টার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।