ঝিকরগাছায় সাগর স্মৃতি ফুটবলে খড়ুষা চ্যাম্পিয়ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার লাউজানীতে সাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মন্টু একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নির্বাসখোলার খড়ুষা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লাউজানী হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে খড়ুষা ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রিজভী গোল করে দলকে এগিয়ে নেন। এরপর খেলায় আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে খড়ুষা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিজভী। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খড়ুষা ফুটবল একাদশের ৭নং খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন সুমন হোসেন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মন্টু একাদশের ১০নং খেলোয়াড় ও দলীয় ক্যাপ্টেন আতিক হাসান। খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা আমির অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, ঝিকরগাছা ইউনিয়ন আমির ইমদাদুল হক, কপোতাক্ষ হজ গ্রুপের পরিচালক গাজী ফয়েজ, বিএনপি নেতা বিল্লাল হোসেন, রুবেল হোসেন, যুবদল নেতা রবিউল ইসলাম, লাউজানী স্পোর্টস ক্লাবের পরিচালক আল-আমীন, রয়েল হোসেন, সোহাগ হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন, বশির আহম্মেদ, আবু হাসান ও মাস্টার মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন আবু রায়হান রাজ ও মইনুদ্দিন বাবু।