ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঝিকরগাছা প্রেসক্লাবে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওলানা আরশাদুল আলম।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

দৈনিক সংগ্রামের ঝিকরগাছা প্রতিনিধি আবিদুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকীম, কর্মপরিষদ সদস্য দ্বীন ইসলাম, আনোয়ার হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।