ঝিকরগাছায় শহীদ শওকত আলীর স্মরণসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলীর ১৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নওয়ালী বাজার মসজিদে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ শওকত আলীর ছোটভাই সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জান খান রনি, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি। দোয়া পরিচালনা করেন, নওয়ালী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কাকন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝিকরগাছার ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহিন আহমেদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা.আমীর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলী রেজা সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।