ঝিকরগাছায় যুবদল নেতা আরাফাতের মায়ের দাফন সম্পন্ন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের মা কামরুন নাহার (৫৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর পীরতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মুশফিকুর রহিম। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু ও মরহুমার বড় ছেলে ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মন্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।