ঝিকরগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও কামরুজ্জামান, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা রানী বাড়ই, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো ও প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ানো শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।