ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে একাদশ শ্রেণির ছাত্র আসিফ আহমেদের মৃত্যু

0
ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে নিহত নতুনহাট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ আহমেদের ফাইল ছবি।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের জয়রামপুর গ্রামের আসাদ হোসেনের ছেলে এবং নতুনহাট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রোববার দুপুরে পাশের গ্রাম কুলিয়া গোবিন্দপুর মাঠের একটি জামগাছে জাম পাড়তে গিয়ে সে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয় বলে নিহতের চাচা সাজ্জাদ হোসেন জানিয়েছেন।