ঝিকরগাছায় বিএনপি নেতা শওকত আলীর শাহাদতবার্ষিকী আজ

0

ঝিকরগাছা (যশার) সংবাদদাতা॥ আজ রক্তাক্ত ১৬ নভেম্বর। সন্ত্রাসীদের বোমা হামলায় নির্মমভাবে নিহত ঝিকরগাছা উপজলা বিএনপির তৎকালীন সহসভাপতি, নির্বাসখালা ইউনিয়ন বিএনপির সভাপতি ও দীর্ঘ ২২ বছরের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১৪তম শাহাদতবার্ষিকী আজ। ২০১০ সালর ১৬ নভেম্বর ঈদুল আযহার আগের দিন সন্ধ্যায় বিএনপির এই জনপ্রিয় নেতা ঝিকরগাছা বাজারে সন্ত্রাসীদের বোমা হামলায় শহীদ হন। বোমা হামলার ঘটনায় তার পাশে বসে থাকা উপজলা বিএনপির তৎকালীন যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামসহ আরও ৩জন বিএনপি নেতাকর্মী জখম হন সেদিন। চেয়ারম্যান শওকত আলী মৃত্যুর আগে বোমা হামলার সাথে জড়িতদের নাম প্রকাশ করে গেলেও ঘটনার সাথে জড়িতরা এখনা পর্যন্ত ধরা- ছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে বিএনপি নেতা শওকত আলীর ১৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ ১৬ নভেম্বর শনিবার আসরবাদ নওয়ালী বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়াজন করা হয়েছে।