ঝিকরগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ২২অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দাউদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার। এসময় বক্বত্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের সদস্য হিরামনি আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাই, আমজাদ হোসেন, আলালউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা খাইরুল ইসলাম, মেছের আলী, ইউপি সদস্য রওফুনেছা, শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান, জহুরুল ইসলাম, আব্দুল মতিন, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইয়ার হোসেন সোহান, আশিকুর রহমানসহ বিএনপি যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবারের সভাপতিত্বে বাঁকড়া বাজারে, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানের সভাপতিত্বে ছোটপৌদাউলিয়া মাদ্রাসা মাঠে ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে কায়েমকোলা বাজারে পৃথক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত হোসেন কোমল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, বিএনপি নেতা জামির হোসেন, এনামুল হক বাবলু, আব্দুর রহমান আব্দার, স্বেচ্ছাসেবকদল নেতা আনিছুর রহমান সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।