ঝিকরগাছায় বিএনপির পদ প্রত্যাশীদের মনোনয়ন জমা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির (সভাপতি ,সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক) শীর্ষ চারটি পদের নির্বাচনে নেতৃত্ব প্রত্যাশীরা মনোনয়ন জমা দিয়েছেন। রোববার জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের হাতে মনোনয়ন জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা মহিবুর রহমান হিরন প্রমুখ।
চারটি পদের মধ্যে সভাপতি পদে সাবিরা সুলতানা ও মোর্ত্তজা এলাহী টিপু মনোনয়ন জমা দেন। সাধারণ সম্পাদক পদে আশফাকুজ্জামান খান রনি, ইমরান সামাদ নিপুন ও খোরশেদ আলম এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আহমেদ, গোলাম কাদের বাবলু, এনামুল হক, মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার মনোনয়ন মনোনয়ন জমা দেন। আগামী ২০ জুলাই ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদে ভোট গ্রহণ করা হবে।