ঝিকরগাছায় প্রাইভেটকার বিদেশী মদসহ ৩ ব্যবসায়ী আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশ প্রাইভেটকার, ১৪ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৩), ভবেরবেড় গ্রামের মফিজুর শেখের ছেলে সবুজ শেখ ও সাদিপুর গ্রামের সাদেক আলীর ছেলে রাব্বি (১৮)। ঝিকরগাছা থানার এস আই সৈয়দ আবু সুফিয়ান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকালে

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পারবাজার মোড় নামকস্থান থেকে সাদা রংয়ের ঢাকা মেট্টো-গ-১৩-৭৪২৫ নাম্বারের প্রাইভেটকারটি তল্লাশীকালে ১৪ বোতল বিদেশী মদসহ উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার নং-১৬, তাং-২৬/০৩/২০২২ ইং।