ঝিকরগাছায় প্রবীণ বিএনপি নেতা আজিজুর রহমানের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও পানিসারা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান (৮৮) বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২পুত্র, ৪কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় পানিসারা গ্রামস্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

এদিকে বিএনপির প্রবীন এই নেতার মৃত্যুর খবর পেয়ে সকালে রহুমের বাড়িতে যান এবং জানাজায় অংশ গ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সদ্যবিদায়ী আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান হাসান সামাদ নিপুন, আশফাকুজ্জামান খান রনি, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক ডা. আবুল খায়ের, সাবেক সভাপতি মীর আব্দুর রাকিব, সাবেক সাধারন সম্পাদক আলতাফ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।