ঝিকরগাছায় পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পূজা মন্ডপ পরিদর্শন করছেন অতিরিক্ত ডিআইজি (খুলনা) জয়দেব চৌধুরী ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ঝিকরগাছার বারোয়ারী পূজা মন্ডপে পৌঁছান। সেখানে উভয়কে ঝিকরগাছা উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও পূজা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি (খুলনা) জয়দেব চৌধুরী ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ দাস, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, বারোয়ারী পূজা কমিটির সভাপতি গোবিন্দ বনিক, সাধারণ সম্পাদক উজ্জল দাস প্রমুখ।